Description
ShuddhoGram নিয়ে এলো Ramadan Combo–১, যা যত্নসহকারে বাছাইকৃত বিশুদ্ধ ও প্রাকৃতিক উপাদানে প্রস্তুত একটি পরিপূর্ণ ফ্যামিলি প্যাকেজ। রমজানের পবিত্র মাসে সুস্থতা, শক্তি ও মানসম্পন্ন খাদ্য নিশ্চিত করতে এই কম্বোটি ডিজাইন করা হয়েছে সচেতন পরিবারের জন্য।
এই কম্বোতে থাকা খাঁটি মধু শুধুমাত্র মিষ্টতা নয়—এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং প্রাকৃতিক এনার্জি সরবরাহ করে। উন্নত মানের খেজুর সেহরি ও ইফতারে দ্রুত শক্তি ফিরিয়ে আনতে সাহায্য করে এবং ঐতিহ্যবাহী রোজা ভাঙার স্বাদ পূর্ণতা দেয়।
বার্লি ছাতু (যবের ছাতু) দীর্ঘসময় পেট ভরা রাখে, যা সেহরির জন্য অত্যন্ত উপযোগী। এর সঙ্গে যুক্ত মিস্কি ড্রিঙ্কস একটি বিশেষ পানীয় উপাদান যেখানে প্রায় ৬টির বেশি সুপারফুড সিডস উপাদান ব্যবহার করা হয়েছে, যা শরীরকে হাইড্রেটেড রাখে এবং ইফতারের পর স্বস্তিদায়ক অনুভূতি দেয়—যেন গ্রামবাংলার নির্মল বাতাসের স্পর্শ।
ShuddhoGram-এর তেতুল কাঠের ঘানি ভাঙ্গা চাপের সরিষার তেল আপনার রান্নায় যোগ করে প্রকৃত স্বাদ, ঘ্রাণ ও পুষ্টি—যা সাধারণ তেল থেকে আলাদা। হাতে ভাজা মুড়ি ও লাল চা আপনার ইফতার টেবিলে এনে দেয় ঐতিহ্য ও উষ্ণতার অনুভূতি।
এই কম্বোটি শুধু একটি খাদ্যপ্যাক নয়—এটি একটি স্বাস্থ্যকর লাইফস্টাইলের প্রতিশ্রুতি। এক প্যাকেই আপনি পাচ্ছেন বিশুদ্ধতা, মানের নিশ্চয়তা এবং রমজানের জন্য পূর্ণাঙ্গ প্রস্তুতি।
✅ এই কম্বোতে যা যা থাকছে
-
ছোলা – ১ কেজি (১২০ টাকা)
-
মধু – ৫০০ গ্রাম (৪০০ টাকা)
-
মুড়ি (হাতে ভাজা) – ৫০০ গ্রাম (৯৫ টাকা)
-
খেজুর – ১ কেজি (৯০০ টাকা)
-
সরিষার তেল – ১ কেজি (৩১০ টাকা)
-
মিক্স ড্রিংকস – ৫০০ গ্রাম (৩৫০ টাকা)
- আখের লাল চিনি – ৫০০ গ্রাম (১৬০ টাকা)
-
যবের ছাতু – ৫০০ গ্রাম (২৩০ টাকা)
-
লাল চিড়া – ১ কেজি (১২০ টাকা)
মোটঃ ২৬৮০ টাকা
তবে কম্বো অফারে পাচ্ছেন মাত্র – ২৫৭০ টাকায়।



Reviews
There are no reviews yet.